• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

সৈয়দপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

নিহতসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে বসতভিটার জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামের পশ্চিম পাড়ায়।

সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই গ্রামের মৃত কাইল্ঠা মামুদের পুত্র এমদাদুল হক (৩৫) নিজ বসতভিটায় ঘর নির্মানের সময় বসতভিটা সংলগ্ন প্রতিবেশী বাধা প্রদান করে। ওই প্রতিবেশীর দাবি ঘর নির্মানের স্থটিতে তার জমি রয়েছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে এমদাদুল বাড়ির আঙ্গিনায় লুটিয়ে পড়ে।

গ্রামবাসীরা আহত এমদাদুলকে নিয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। রাতে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। আজ বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আউয়াল সিসি নিউজকে জানান, খবর পেয়ে একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত (সন্ধ্যা ৭টা) কোন মামলা দায়ের হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ