• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মেয়েদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া বাধ্যতামূলক হচ্ছে !

ছাত্রীঢাকা: মেয়েদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া বাধ্যতামূলক করতে মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কমিটি এ পরামর্শ দিয়েছে। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক বিষয় নিরীক্ষার জন্য একটি পৃথক অধিদপ্তর গঠনের সুপারিশ করেছে কমিটি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান বাড়ানোরও তাগিদ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। মো. আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবীর নানক, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস. এম. আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু অংশ নেন। বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধে গঠিত সাব-কমিটি একটি প্রতিবেদন উপস্থাপন করে। বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর কতিপয় ধারা/বিষয় নিয়ে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়াদি নিরীক্ষার জন্য পৃথক অধিদপ্তর গঠন নিয়ে আলোচনা হয়। কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করতে মো. আবদুল কুদ্দুসকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করে। কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব স্ট্রাস্টিজ এ সরকার মনোনীত ৩ জন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে। এ ছাড়া কমিটি উপজেলা পৌরসভা সিটি করপোরেশন পর্যায়ে শিক্ষা বিস্তারে জনমত সৃষ্টি ও শিক্ষকদের উদ্বুদ্ধ করতে মা সমাবেশে সংশ্লিষ্ট এলাকার এমপির উপস্থিতি নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। বিভিন্ন বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্তঃবোর্ড বদলিরও সুপারিশ করেছে কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ