• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইউসুফের (আ.) সমাধিস্থলে আগুন, ৭ ইসরায়েলি নিহত

161687_1আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের নাবলুস শহরের পশ্চিম তীরে অবস্থিত ইহুদিদের পবিত্র স্থান হিসেবে পরিচিত জোসেফের (কোরআনে বর্ণিত ইউসুফ (আ.)) সমাধিস্থলে আগুন ধরিয়ে দিয়েছে ফিলিস্তিনি দাঙ্গাকারীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় সাত ইসরায়েলির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো বহু ইসরায়েলি। এছাড়া সমাধিস্থলটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

বাইবেল ও কোরআনের ঘটনা চিত্রে জোসেফ একটি সম্মানিত চরিত্র। কিন্তু দাঙ্গাকারীরা মূলত ইহুদিদের ওপর আক্রোশ থেকেই সমাধিস্থলে আগুন জ্বালিয়ে দিয়েছে। তবে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরেই ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে দাঙ্গা ও সহিংসতার ঘটনা ঘটছে। এই সহিংসতা বন্ধে ফিলিস্তিনি নেতাদের আলোচনার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। তার এই আহ্বানের মাত্র কয়েক ঘণ্টা পরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

সমাধিস্থলে এটাই প্রথম হামলা নয়। এর আগে ২০০০ সালে এটি ধ্বংস করেছিল। এছাড়া এটি সংস্কারের পর গত বছরও এতে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল।

ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে গত ১৫ দিন ধরে চলা সহিংসতায় জেরুজালেম, পশ্চিমতীর এবং গাজা সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক এসব সহিংসতার ঘটনায় এ পর্যন্ত হামলাকারীসহ কমপক্ষে ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ