• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

ফের টপলেস ছবিতে আলোচনায় জ্যাকি কন্যা

Jackyবিনোদন ডেস্ক : বলিউডের খ্যাতনামা অভিনেতা জ্যাকি শ্রোফের কন্য ও টাইগার শ্রোফের বোন কৃষ্ণা শ্রোফ বলিউডে এখন পর্যন্ত কোনো সিনেমা না করেও আলোচিত হয়ে উঠেছেন নিজের টপলেস ছবি প্রদর্শনের কারণে।

২২ বছর বয়সি কৃষ্ণা গত মাসে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তার একটি অর্ধ নগ্ন ছবি করায় পুরো বলিউড বিস্মিত হয়েছিল। অনেকের মতে, কৃষ্ণার ভাই টাইগার শ্রোফ ইতোমধ্যে বলিউডে একাধিক সিনেমায় অভিনয় করে ফেলেছেন। সে কারণেই হয়তো তর সইছে না কৃষ্ণার। সিনেমায় অভিনয়ের ইচ্ছার কথা অনেক বার বলেছেন। কিন্তু সেভাবে কোনো প্রস্তাব এখনো পাননি। আর তাই প্রচারে আসার জন্য তিনি টপলেস ছবি উন্মুক্ত করেছেন।

সে সময় মেয়ের ছবি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়েছিলেন জ্যাকি শ্রোফ। বলেছিলেন, তার ছেলে ও মেয়ে যথেষ্ট বড় হয়েছে। তাই এ বিষয়ে তাদেরকে প্রশ্ন করাই সঙ্গত হবে। কিন্তু বাবা জ্যাকিকে বেশিদিন স্বস্তিতে থাকতে দিলেন না মেয়ে কৃষ্ণা। কারণ, সোশ্যাল মিডিয়ায় ফের টপলেস ছবি পোষ্ট করেছেন কৃষ্ণা। এই ছবিতে দেখা যাচ্ছে টপলেস অবস্থায় বিছানায় শুয়ে রয়েছেন কৃষ্ণা।

সমালোচকরা বলছেন পুনম পান্ডে, বীণা মালিকরা যে কায়দায় প্রযোজক-পরিচালকদের নজর কাড়ার চেষ্টা করতেন সেই কায়দাতেই হাঁটছেন কৃষ্ণা। এবার দেখার পালা তার এই চেষ্টায় ফল মেলে কি না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ