• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাবির ভর্তি পরীক্ষার সময়সূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সময়সূচি অনুযায়ী ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

সময়সূচি অনুযায়ী ৯ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এ-ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের এবং ১১টা থেকে ১২টা পর্যন্ত এ-ইউনিট জোড় রোল নম্বরধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর ১টা থেকে ২টা বি-ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের, সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বি-ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১০ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ই-ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের, ১১টা থেকে ১২টা পর্যন্ত ই-ইউনিটের জোড় এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ডি-ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ডি-ইউনিটের জোড় রোল নম্বরধারী ও সব অবাণিজ্য শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১১ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এফ-ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের, ১১টা থেকে ১২টা পর্যন্ত এফ-ইউনিটের জোড় রোল নম্বরধারীদের এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এইচ-ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এইচ-ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১২ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সি-ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের, ১১টা থেকে ১২টা পর্যন্ত সি-ইউনিটের জোড় রোল নম্বরধারীদের এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জি- ইউনিটের বিজোড় রোল নম্বধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আই-ইউনিটের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ১৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ভর্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ