• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হুইস্কির চালান মহাকাশ কেন্দ্রে!

117826_1সিসি ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যে জরুরি সরবরাহ গিয়ে পৌঁছেছে, তার মধ্যে জাপানি হুইস্কিও আছে।

যে ছয়জন মহাকাশচারী স্টেশনে আছেন, তারা হয়তো এই হুইস্কি পেয়ে তা পান করতে চাইতে পারেন। কিন্তু এই ‘সানতুরি হুইস্কি’ পাঠানো হয়েছে আসলে বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে।

সানতুরি হুইস্কি উৎপাদন করে যে জাপানি কোম্পানি, তারা দেখতে চায় এক বছর মহাকাশে হুইস্কি রাখা হলে এর স্বাদে কোনো পরিবর্তন আসে কিনা।

একটি মনুষ্যবিহীন জাপানি কার্গো মহাকাশযান এই হুইস্কি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যায়।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সম্প্রতি যে তিনটি মার্কিন এবং রুশ সরবরাহ পাঠানো হয়েছিল, কারিগরি ত্রুটির কারণে তা সেখানে পৌঁছায়নি।

কিন্তু হুইস্কি বহনকারী এবারের জাপানি চালান ঠিকমতই মহাকাশ স্টেশনে পৌঁছানো গেছে।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ