• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরন

17-10-15 AArutder Malik Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শহরের চুড়িপট্টিস্থ মালিক গ্রুপের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি বিতরন করা হয়।
অনুষ্ঠানে সভাপতি করেন মালিক গ্রুপের সভাপতি রনজিত বসাক। স্বাগত বক্তব্য রাখেন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু। বক্তব্য রাখেন চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অনুষ্ঠানে মালিক গ্রুপের সভাপতি রনজিক বসাক বলেন, মালিক গ্রুপ একটি পুরাতন সংগঠন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই সংগঠন বিভিন্নভাবে অবদান রেখে চলেছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও অবদান রাখছে। শিক্ষা, চিকিৎসা, প্রাকৃতিক দূর্যোগসহ দরিদ্র শীতার্ত মানুষের কল্যানে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। রনজিত বসাক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই শিক্ষাবৃত্তি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। এই সামান্য সহযোগিতা তোমাদের তেমন কিছু না হলেও তোমাদের অনুপ্রেরনা যোগাবে বলে আমরা বিশ্বাস করি। এই টাকা শিক্ষাখাতে ব্যয় করার আহবান জানিয়ে তিনি বলেন, তোমাদের অর্জিত জ্ঞানকে দেশ ও জাতির কল্যাণে ব্যয় করবে এবং মানুষের কল্যাণে বিলিয়ে দিবে। পাশাপাশি বড় হয়ে তাদেরকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মাজেদুর রহমান, কোষাধ্যক্ষ অর্নব কুমার বসাক মিঠু, দপ্তর সম্পাদক রাসেশ্বর বসাক, সদস্য মো. মোরশেদ আলী, দিলিপ কুন্ডু, মো. কুরবান মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপ ১০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ