নীলফামারী: নীলফামারী জেলার সকল রুটে আজ রবিবার সকাল ৬টা থেকে সকল-সন্ধ্যা পরিবহণ ধর্মঘট চলছে। মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে নীলফামারীর সাথে আসেপাসের সকল জেলার সাথে পরিবহণ যোগাযোগ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে জেলার সাধারণ বাসযাত্রীসহ মালামাল পরিবহণকারীরা। সকাল থেকে রিক্সা, ভ্যানসহ বিকল্প পরিবহণে এসব জেলায় যাতায়াতসহ মালামাল পরিবহণ করা হচ্ছে।
সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে তিন চাকার রেজিষ্ট্রেশন বিহীন পরিবহণ চলাচল বন্ধসহ তিন দফা দাবীতে শনিবার বেলা ১২টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে মালিক-শ্রমিক সমাবেশ এই পরিবহণে ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব ও জেলা মটর মালিক গ্রপের সাধারণ সম্পাদক সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মটর মালিক-শ্রমিক ইউনিয়নের সাংগঠরিক সম্পাদক মমতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন জেলা সড়ক পরিবহন মালিক গ্র“পের সহসভাপতি সাহিদ হোসেন র“বেল, জেলা মটর মালিক-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, সদর উপজেলা মটর মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মজিবুদ্দৌলা জকি প্রমুখ।
জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব ও মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সামসুল হক বলেন, জেলার সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে রেজিস্ট্রেশনবিহীন তিন চাকার অবৈধ যানবাহন নছিমন, করিমন, ভটভটি, ব্যাটারিচালিত ইজি বাইক, অটোরিক্সা অবাধে চলাচল করছে। এতে করে ভারি যানবাবহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে নানা দূর্ঘটনা ঘটছে। এসব বন্ধের দাবী
এছাড়াও ডোমারে উল্লাস পরিহনের চালক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করায় তাকে নিঃশর্তে মুক্তি এবং ঠাকুরগাঁও জেলায় নীলফামারীর মেহের“ন পরিবহন ভাঙচুর করে ওই জেলার মালিক-শ্রমিকরা তাদের বিচারের দাবিতে ইতিপূর্বে এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা গৃহিত হয়নি। ফলে আমরা বাধ্য হয়ে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দেই।
ধর্মঘট চলাকালে জেলার ১৯টি র“টসহ জেলার ওপর দিয়ে দুরপাল্লা রুটে বাস, মিনিবাস, ট্রাকসহ সড়ক পরিবহণ মালিকদের সকল পরিবহন বন্ধ রয়েছে। আজ সন্ধ্যায় ধর্মঘট শেষে সংগঠনের সভা অনুষ্ঠিত হবে। সভায় শেষে পরবর্তি কর্মসূচির ঘোষনা করা হবে।