দিনাজপুর প্রতিনিধি: বিশ্বের সঙ্গে তালমিলিয়ে একই সঙ্গে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা ও জেলা রোভারের আয়োজনে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের (দিপই) শহীদ জাহাঙ্গীর অডিটোরিয়ামে ১৭-১৮ অক্টোবর ২০১৫ অনুষ্ঠিত হয়েছে ৫৮তম জাম্বুরী অন দ্যা এয়ার(জোটা) ও ১৯তম জাম্বুরী অন দ্যা ইন্টারনেট (জোটি) কার্যক্রম।
অধিক সংখ্যক স্কাউট ও রোভার স্কাউটরা যাতে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে এ কার্যক্রমে অংশগ্রহণের সুুযোগ পায় এ লক্ষে কার্যক্রম বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে দিনাজপুর জেলা রোভার সম্পাদক মো. জহুরুল হক বলেন, বিদ্যমান স্কাউট প্রোগ্রামের পাশাপাশি এ কার্যক্রমে অংশগ্রহণ করে স্কাউটরা বিজ্ঞানভিত্তিক আধুনিক স্কাউটিং কার্যক্রম সম্পর্কে জ্ঞান লাভ ও নিজেকে সম্পৃক্ত করার সুযোগ পাবে। বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা সম্পাদক মো. মসিহুর রহমান জানান, কার্যক্রমে স্কাউট, রোভার ও স্কাউটারসহ প্রায় ২৫০ জন অংশগ্রহণ করে।
এদিকে গত শনিবার দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের (দিপই) শহীদ জাহাঙ্গীর অডিটোরিয়ামে দিনাজপুর জেলা সিনিয়র রোভার মেট (এসআরএম) ওয়ার্কশপে জেলা এসআরএম প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। জেলা এসআরএম প্রতিনিধি নির্বাচিত হয়েছে দিনাজপুর সরকারি কলেজের রোভার স্কাউট মো. তোফাজ্জল হোসেন ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের গার্ল-ইন-রোভার সুকতারা পারভীন।
এছাড়াও পরবর্তি রংপুর বিভাগীয় এসআরএম প্রতিনিধি নির্বাচনের জন্য দিনাজপুর জেলা থেকে মনোনিত হয়েছে দিনাজপুর সরকারি মহিলা কলেজের গার্ল-ইন-রোভার মেহেনাজ খাতুন মুন্নি ।