• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত : হাসপাতাল ভাঙচুর

নিহতকুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছে। সহপাঠীদের চিকিৎসায় অবহেলার অভিযোগে সিটি কলেজের শিক্ষার্থীরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুর চালায়।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার চানপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রবিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জেলার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (২২) ও একই গ্রামের আবদুল কাদেরের ছেলে সোহেল (২২)।
লালমাই হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. লুৎফর রহমান জানান, রোববার দুপুর ২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চাঁনপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা কলেজছাত্র তোফায়েল ও সোহেল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে চিকিৎসায় অবহেলার অভিযোগে সিটি কলেজের শিক্ষার্থীরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুর চালায়।     


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ