• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

গোবিন্দগঞ্জে মুক্তিপণ না পেয়ে শিশু খুন

খুনগাইবান্ধা : মুক্তিপণ না পেয়ে অপহরণের দুদিন পর গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাত বছরের এক শিশুকে খুন করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে ধানক্ষেত থেকে ইয়ানুর শাহরিয়ার বাসিমের (৭) মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে শিশুটিকে অপহরণ করা হয়।
বাসিম ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় ইসলামপুর কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির ছাত্র।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এলাকার লোকজন সকালে ধানক্ষেতে শিশুটির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
তিনি আরো জানান, শিশুটির গায়ের গেঞ্জি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় ওই গ্রামের হায়দার আলীর ছেলে সাথী (২৫) ও ময়নুল ইসলামের ছেলে মিনহাজুলকে (১৮) পুলিশ আটক করেছে।
শিশুটির খালু হোসেন আলী জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে বটতলা মাঠে খেলার সময় বাসিমকে অপহরণ করা হয়। পরে  বাসিমের বাবা জাকিরুলের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ