বিনোদন ডেস্ক: শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক রিয়াজ।সোমবার সন্ধ্যায় কৃষ্ণপক্ষ ছবির শুটিং চলাকালে তিনি অসুস্থতা অনুভব করেন। পরে তাকে দ্রুত রাজধানীর বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
‘কৃষ্ণপক্ষ’ ছবির সহপরিচালক জুয়েল রানা বলেন, ছবির একটি দৃশ্যে অভিনয় করার সময় রিয়াজ খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। এরপর তিনি হঠাৎ মাটিতে পড়ে যান। তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অ্যাপোলে হাসপাতালের ডিউটি ম্যানেজার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হলে রাত পৌনে ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা গুরুতর কিনা সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
রিয়াজ ১ অক্টোবর থেকে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য ছবি ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রে কাজ করছেন। এটি পরিচালনা করছেন মেহের আফরোজ শাওন।