• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে দুর্গাপূজার চাল নিয়ে সংঘর্ষ, আহত ৫

সংঘর্ষসিসি নিউজ: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় দুর্গাপূজা উদযাপনের জন্য সরকারি বরাদ্দকৃত চাল নিয়ে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। পূজা উদযাপন কমিটির সঙ্গে উপজেলা যুবলীগের কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সংঘর্ষে আহতরা হলেন- নকুল চন্দ্র (৩০), মিলন চন্দ্র (২৭), শিপন চন্দ্র (২৭), সজু চন্দ্র (১৪) ও বাবুল কিশোর (৩৭)।

জানা যায়, কিশোরগঞ্জ উপজেলায় ১৪০টি মন্দিরে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি মন্দিরে ৪শ’ ৮০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়। সোমবার বিকালে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে পূজা উদযাপন কমিটি ও স্থানীয় যুবলীগের নেতাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ বাজার ও উপজেলা চত্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ৎ

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ