• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মা ও মেয়েকে পুড়িয়ে মারল দুর্বৃত্তরা

indexঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মা ও শিশু মারা গেছে। নিহত দুজন হলেন মা তাসলিমা (৪৫) ও মেয়ে তাসনিম (দেড় বছর)। এ ঘটনায় তাসলিমার স্বামী চাঁদ আলী ও বড় মেয়ে ঊর্মি দগ্ধ হয়েছেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জের ফরাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাসলিমার বড় মেয়ে ঊর্মির বিয়ে হয় যশোরের লেবুতলায়। তার স্বামী যৌতুকের দাবিতে নির্যাতন করত। এ কারণে ঊর্মি বাবার বাড়ি চলে আসেন। ঊর্মির স্বামী কামাল প্রায়ই তাকে হত্যার হুমকি দিত। গত রাতে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন দেয়। এতে ঊর্মি, তার মা-বাবা ও ছোট বোন দগ্ধ হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঊর্মির মা তাসলিমা ও ছোট বোন তাসনিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পথে ওই দুজন মারা যান।

ওসি আরো বলেন, ঊর্মির স্বামী কামাল বা তার লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ