• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ৪ দফা দাবীতে গ্রাম পুলিশের মানববন্ধন

Picture from nilphamari 19-10-15-1,liliসিসি নিউজ: চার দফা দাবী আদায়ের লক্ষে নীলফামারীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন নীলফামারী জেলা শাখা। সোমবার দুুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক জাকির হোসেনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতারা। সংগঠনের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান। কর্মসুচীতে অংশ নেন জেলার ৬০টি ইউনিয়নের ৬শ গ্রাম পুলিশ (চৌকিদার) গন। মানবন্ধনে গ্রাম পুলিশদের সরকারী চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সমান বেতন প্রদান, অবসরকালীন ভাতা, পুলিশ ও আসনার বাহিনীর ন্যায় রেশনিং প্রদান সহ ২০১৩ সালে প্রণীত গ্রাম পুলিশ বাহিনীর খসড়া বিধিমালা কার্যকরের দাবী জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ