• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে ৪০ শতাংশ এলাকা কোটা

শিক্ষা মন্ত্রণালয়সিসি নিউজ: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে ৪০ শতাংশ কোটা সংরক্ষণে একমত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সচিবালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি সংক্রান্ত এক সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক) রুহী রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থী ভর্তিতে ‘এলাকা কোটা’ চালুর সুপারিশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

রুহী রহমান বলেন, সুপারিশ অনুযায়ী কোনো এলাকার স্কুলে সেই এলাকারই ৪০ শতাংশ শিক্ষার্থীকে আগে ভর্তি করতে হবে। বাকি আসনে এলাকার বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এতে একমত হলেও বিষয়টি চূড়ান্ত করবেন শিক্ষামন্ত্রী ও সচিব।

এছাড়া এবার জেলা পর্যায়েও প্রথম শ্রেণিতে অনলাইনে আবেদন করে শিক্ষা শিক্ষার্থী ভর্তি করাতে হবে বলে জানান রুহী রহমান। বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়ায় ঢাকা মহানগরসহ অন্য মহানগরে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ