
লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তের নো-ম্যান্স এলাকার ধানক্ষেত থেকে অজ্ঞাত এক কিশোরীর(১৬) গলিত লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার(২১অক্টোবর) দুপুরে পতাকা বৈঠকে লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বিএসএফ। এর আগে মঙ্গলবার(২০অক্টোবর) রাতে হাতীবান্ধা উপজেলার পূর্ব সাড়ডুবী সীমান্তের নো-ম্যান্স ৮৯১ নং আর্ন্তজাতিক মেইন পিলারের কাছ থেকে লাশটি নিয়ে যায় বিএসএফ।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি জানান, ওই সীমান্তের ধান ক্ষেত দেখতে গিয়ে অপ্সাত ওই কিশোরীর গলিত লাশ দেখতে পান কৃষকরা। তবে লাশটি ভারতীয় জমিতে পড়ে থাকায় বিষয়টি স্থানীয়রা বিজিবি’র মাধ্যমে বিএসএফকে জানান।
মঙ্গলবার(২০অক্টোবর) রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফুলবাড়ি ক্যাম্পের সদস্যরা গলিত লাশটি উদ্ধার করে নিয়ে যায়। তবে ওই কিশোরীর ব্যবহৃত কাপড় পড়ে রয়েছে ধান ক্ষেতে।
স্থানীয়দের ধারনা প্রায় ১ মাস আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। ভারতীয় সীমান্ত পেরিয়ে নো-ম্যান্স এলাকায় হওয়ায় ওই কিশোরী বাংলাদেশী নাগরিকও হতে পারে বলে ধারনা করছেন সীমান্তবাসীরা।
বডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের দোলাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকে ওই সীমান্তে কোন বাংলাদেশী নারী নিখোজ আছে কি না, জানতে চাইলে বিজিবি খোজ নিয়ে বিএসএফকে জানিয়েছে কোন নাগরিক নিখোজ নেই।