• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শের এ বাংলা পদক পেলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান

নীলসাগরসিসি নিউজ: শের এ বাংলা পদক-২০১৫ পেয়েছেন উত্তরাঞ্চলের নীলফামারীতে প্রতিষ্ঠিত নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মো. আহসান হাবিব লেলিন। কাজ করি দেশ গড়ি এই শ্লোগান কে সামনে ব্যবসা বানিজ্যে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা পদক প্রদান করা হয়েছে।
বুধবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শের এ বাংলা এ.কে ফজলুল হকের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ও শের এ বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ-এর উদ্যোগে এ পদক প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন গবেষণা পরিষদের সভাপতি সাবেক সচিব সৈয়দ মারগুব মোর্শেদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি আলহাজ্ব মো. আমিরুল কবির চৌধুরী।
উল্লেখ যে নীলফামারীর কৃতি সন্তান প্রকৌশলী মো. আহসান হাবিব লেলিন কার মেধাকে কাজে লাগিয়ে উত্তরের নীলফামারী জেলায় নীলসাগর গ্রুপের বিভিন্ন ইন্ডাষ্ট্রিজ গড়ে তুলেছেন। কাজ করি দেশ গড়ি এই শ্লোগান কে সামনে বিশেষ করে নীলসাগর পোল্ট্রি ও অ্যাগ্রো শিল্প, বিভিন্ন খাদ্য দ্রব্যের শিল্প কারখানা গড়ে তুলেন। যা দেশের বিভিন্ন জেলায় বাজার জাত করে সুনামের সাথে এগিয়ে চলেছেন। তার এই নীলসাগর গ্রুপে অসংখ্য শিক্ষিত বেকার যুবকও যুবতী কর্মসংস্থানের পথ পেয়ে বেকারত্ব ঘুচাতে পেরেছে।
নীলসাগর গ্রপের সব থেকে বড় শিল্পটি হলো এ্যাগ্রো। চলতি বছরের ৫ সেপ্টেম্বর ভিন্নজগতের সোনারতলীর সম্মেলন কক্ষে সারাদেশের ১৭০ পার্টনারের অংশগ্রহনে আয়োজন করেছিলেন ব্যাতিক্রমী পার্টনার সম্মেলনের। এই সম্মেলনে সেরা ১০ পার্টনারকে সম্মানিত এবং প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের ১২ সদস্যকেও পুরস্কৃত করা হয়েছিল।
নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন বলেন, ‘বাংলাদেশের আমিষ চাহিদা মেটাতে নীলসাগর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ পোল্ট্রি শিল্পকে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ