কুড়িগ্রাম : উত্তর বাংলার প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ভাওয়াইয়া ভাস্কর নামে খ্যাত ভুপতি ভুষণ বর্মা তিন সদস্যের একটি দল নিয়ে ২টি পৃথক অনুষ্ঠানে ভাওয়াইয়া গান পরিবেশনের জন্য ভারতে গেছেন।
ভাওয়াইয়া গানের এ দলটি গতকাল বৃহস্পতিবার বুড়িমারী স্থল বন্দর হয়ে কুচবিহার জেলার মাথাভাঙ্গা মহুকুমার শিবমেলায় ৫ম আঈ ভান্ডানী পুজা উৎযাপন উপলক্ষ্যে ২৩ থেকে ২৫ অক্টোবর ৩ দিনব্যাপী ভাওয়াইয়া উৎসবে যোগ দিবেন।
তার সফর সঙ্গি অপর শিল্পীরা হলেন, রংপুরের রেবেকা সুলতানা ফেন্সী ও নীলফামারীর সজিতা রায়।
অন্যদিকে, ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন স্বরণে কলকাতাস্থ বাংলাদেশ দুতাবাস ও আব্বাস উদ্দিন স্বরণ সমিতির যৌথ আয়োজনে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী দুতাবাস চত্বরে অনুষ্ঠিত আব্বাস উদ্দিন মেলায় তারা গান পরিবেশন করবেন। সেখানে আব্বাস উদ্দিনের নাতনী বিশিষ্ট শিল্পী ও গবেষক ড.নাশিদ কামালকেও আমন্ত্রন জানানো হয়েছে।