• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সম্প্রীতির চেতনা সমুন্নত রাখুন : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতিসিসি নিউজ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের চেতনা সমুন্নত রেখে জাতীয় উন্নয়নের জন্য সকলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সকল ধর্মের লোক শান্তিপূর্ণভাবে ও সাড়ম্বরে তাদের নিজ নিজ ধর্মীয় রীতি ও সামাজিক কর্মসূচি পালন করছেন।

তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব এবং তারা আবহমানকাল ধরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন। এই দেশের মানুষের দীর্ঘদিনের বৈশিষ্ট্য হলো ঐক্য ও ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ ঐতিহ্যের গৌরবোজ্জ্বল অংশ।

হিন্দুধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ ও বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ