দিনাজপুর প্রতিনিধি: “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে পালিত হয়েছে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস।
এ্ উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমীর সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সভাপতি সনদ চক্রবর্তী লিটু, সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ, দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সদস্য অধ্যাপক জলিল আহমেদ, বাবলা দত্ত, শামীম রাজা, এরশাদ মোল্লা, তারিকুজ্জামান তারেক প্রমুখ।
মানববন্ধন শেষে দিনাজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে নিরাপদ সড়ক চাই জেলা শাখার অন্যান্য সদস্য, বাস মালিক-শ্রমিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।