• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যৌন নির্যাতনকারীকে নপুংসক করবে ইন্দোনেশিয়া

163338_1আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় শিশু যৌন নির্যাতনকারীকে শাস্তি হিসেবে রাসায়নিক পদ্ধতিতে নপুংসক করে দেওয়া হবে। শিশুদের ওপর যৌন নির্যাতন বন্ধে এ পদ্ধতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির অ্যাটর্নি জেনারেল এ কথা জানিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ প্রাসেতিও বলেন, এ জাতীয় শাস্তি দেওয়া হলে এমন অপরাধ করার আগে যে কেউ হাজারবার চিন্তা-ভাবনা করবে। প্রেসিডেন্ট জোকো উইডোডো’র সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ শাস্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

প্রেসিডেন্ট শিগগিরই এ সংক্রান্ত ফরমান জারি করবেন বলে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, এর ফলে সংসদের ভোটাভুটি ছাড়াই এটি আইনে পরিণত হবে। এ আইনে শরীরে ইনজেকশনের মাধ্যমে স্ত্রী হরমোন প্রবেশ করিয়ে শিশুর ওপর যৌন নির্যাতনকারীকে নপুংসক করে দেওয়া হবে

পোল্যান্ড এবং আমেরিকার কয়েকটি অঙ্গরাজ্যে যৌন নির্যাতনকারীদের এ জাতীয় শাস্তি দেয়ার প্রচলন রয়েছে। এশিয় দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া প্রথম ২০১১ সালে এ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করেছিল।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ