• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিথির প্রশংসায় এরশাদ

163357_1বিনোদন ডেস্ক: সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে ডিনার করলেন আলোচিত মডেল-অভিনেত্রী কবির তিথি। সম্প্রতি একটি ম্যাগাজিনের ফটোশুটে অংশ নেন তিথি। সেখানে আগেই নৈশভোজে উপস্থিত হয়েছিলেন এরশাদ। এমন সময় মুখোমুখি হলেন দু’জন। কিছুক্ষণ আলাপচারিতার পর একসঙ্গে ডিনার করেছেন এরশাদ ও তিথি। এ প্রসঙ্গে তিথি বলেন, এটা বিনোদন ম্যাগাজিনের জন্য একটি ফটোশুট ছিল। এরশাদ আঙ্কেল সেখানে উপস্থিত থাকবেন তা জানা ছিল না। ফটোশুটের কাজ শেষ করে একসঙ্গে ডিনার করলাম। তিনি অনেক ভাল একজন মানুষ। আমার খুব প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইউ লুক সো প্রিটি। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে বেশ ভাল লেগেছে। এ নৈশভোজে এরশাদ ও কবির তিথি ছাড়া মডেল-অভিনেতা নিরবও উপস্থিত ছিলেন। ডিনার শেষে এরশাদ ও তিথি একসঙ্গে ছবি তুলেন। সেই ছবি তিথি নিজের ফেসবুক ওয়ালেও পোস্ট করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ