• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে নদীতে নিখোঁজ তরুণীর লাশ উদ্ধার

লাশ উদ্ধারলালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলায় নিখোঁজের তিনদিন পর নদী থেকে রোকেয়া বেগম (২৩) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের সীমান্তবর্তী বারঘড়িয়া গ্রামের রত্নাই নদী থেকে শুক্রবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

রোকেয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ি গ্রামের নুর হোসেনের মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বাবার বাড়িতেই থাকতেন রোকেয়া।

নুর হোসেন তিনি জানান, গত ২১অক্টোবর সন্ধ্যার পর দুর্গাপূজা দেখতে পাশ্ববর্তী এলাকার মন্ডপে যান রোকেয়া। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। শুক্রবার সকালে রত্নাই নদীতে রোকেয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে থাকায় লাশটি পচে গেছে। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানিয়েছেন। এ ঘটনায় আদিতমারী থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ