• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নীলফামারীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু

মৃত্যুসিসি নিউজ: সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত হয়েছে জাহিদুল ইসলাম(১৯) নামের এক শ্রমিক।

শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে নীলফামারী শহরের উকিলপাড়ার বিশিষ্ঠ ঠিকাদার আবিদ হোসেন মানিকের বাড়ির এ ঘটনায় দমকল বাহিনী এসে সন্ধ্যার পর সেফটি ট্যাংক থেকে ওই শ্রমিকের মৃত দেহ উদ্ধার করতে সক্ষম হয়। নিহত শ্রমিক জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের সুটিপাড়া ফুলতলী গ্রামের আজিজার রহমানের ছেলে।
নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র টিম লিডার এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তিন ঘন্টা অভিযান চালিয়ে সেফটি ট্যাংকের ভেতর থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
নীলফামারীর থানার ওসি শাহজাহান পাশা জানান এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে ওই শ্রমিকের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ