• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরের পাগলাপীরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনাসিসি নিউজ: রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীরের সন্নিকটে উত্তম হাজিরহাট এলাকায় পঞ্চগড়গামী একটি নৈশকোচের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনকে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র মতে,  আজ শনিবার সকালে ঢাকা থেকে পঞ্চগড়গামী শুভ পরিবহন নামে একটি নৈশকোচ রংপুর নগরীর উত্তম হাজিরহাট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক বাসযাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন।

আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজন (৩০) নামে আরও এক যাত্রী মারা যান। সুজন রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমা এলাকার আব্দুস সালামের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ