• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :

ধর্ষণের পর রেফ্রিজারেটরে যৌনাঙ্গ সংরক্ষণ!

timthumb.phpসিসি ডেস্ক: শুধু ধর্ষণেই তিনি তৃপ্ত নন, সেই ধর্ষিতাকে হত্যা করে যৌনাঙ্গ ফ্রিজারে সংরক্ষণ করা ছিল তার বিকৃত এক শখ। গত মাসে তার বাসার রেফ্রিজারেটর থেকে বিপুল পরিমাণ যৌনাঙ্গ উদ্ধার করে পুলিশ। এই লোক আবার সরকারি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র ব্যবসায়ী!
পিটার ফ্রেডেরিকসেন নামে ৬৩ বছর বয়সী এই ড্যানিশ অস্ত্র ব্যবসা করেন দক্ষিণ আফ্রিকায়। তার স্ত্রী থাকেন লেসোথোর রাজধানী মাসেরুতে। গত মঙ্গলবার সন্ধ্যায় কে বা কারা তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে। আন্না মাটসেলিসো মোলিসে নামে ওই নারীর তার স্বামীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেয়ার কথা ছিল।
পুলিশ জানায়, মোলিসেকে তার বাড়ির বাইরে থেকে গুলি করা হয়েছে। তার শরীরে কমপক্ষে চারটি গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ বলছে, মোলিসে আসলেই টার্গেট ছিলেন কি না সে ব্যাপারে তদন্ত চলছে।
মোলিসের স্বামী পিটার ফ্রেডেরিকসেন দক্ষিণ আফ্রিকার ব্লোয়েমফনটেইন শহরে দুটি অস্ত্রের দোকানের মালিক। তার বিরুদ্ধে যৌন নির্যাতন, ভীতি প্রদর্শন, পারিবারিক সহিংসতাসহ কয়েকটি অভিযোগে আদালতে মামলা বিচারাধীন।
গত মাসে পুলিশ তার বাসার রেফ্রিজারেটরে নারীর ২১টি যৌনাঙ্গ এবং সার্জারির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। এখন তার স্ত্রী নিহত হওয়ায় দক্ষিণ আফ্রিকার পুলিশ মর্মাহত হয়েছে। কারণ ফ্রেডেরিকসেনের বিরুদ্ধে তিনিই ছিলেন সবচেয়ে শক্তিশালী সাক্ষী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ