• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর কোর্ট ইনপেক্টর সড়ক দুর্ঘনায় নিহত

নিহতসিসি নিউজ: নীলফামারীর কোট ইনপেক্টর সোহেল আফজা (৫০) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন । শনিবার দুপুরে সড়ক দূর্ঘটনাটি ঘটে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হাসিমপুর নামক স্থানে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহেল আফজা সপরিবারে নীলফামারীর সৈয়দপুর থেকে ব্যাটারি চালিত অটোতে করে উক্ত চিরিরবন্দরের আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথে সড়কের বাক নিতে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে গুরুত্ব আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০শ শয্যা হাসপাতালে ও পরে সৈয়দপুর সামরিক হাসপাতালে স্থান্তারিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টা ৫৫ মিনিটে তার মৃত্যু ঘটে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ যে, সোহেল আফজা গত দেড় বছর ধরে নীলফামারী কোট ইনপেক্টরের পদে কর্মরত্য ছিলেন। এর আগে তিনি নীলফামারী কিশোরগঞ্জ ও সৈয়দপুর থানার ওসির দায়িত্ব পালন করেন। তিনি পরিবার নিয়ে সৈয়দপুরে ভাড়া বাসায় বসবাস করতেন। সংশ্লিষ্ট সূত্রে জানায় তার মরদেহ গ্রামের বাড়ি রাজশাহীতে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ