
লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৫০পিস ইয়াবাসহ দুই মাদক বহনকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিপুরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার কিসামত গ্রামের আক্বাজ আলীর ছেলে লাল মিয়া(২৬) ও আদিতমারী উপজেলার নামুড়ি এলাকার মেকলেছার রহমানের ছেলে সেহেল রানা(২৪।
কালীগঞ্জ থানার (এস আই) রাশেদ জানান, সকালে রিক্সা যোগে মহিপুর ঘাটের দিকে যাচ্ছিল দু’জন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান উপজেলার মহিপুরঘাট থেকে দু’জনকে আটক করে। পরে আটককৃতদের শরীর তল্লাশী করে ১৫০পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত তদন্ত(ওসি) আরজু সাজ্জাত ঘটনার নিশ্চত করে জানান,এ ঘটনায় হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।