• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

আহতদের চিকিৎসাব্যয় বহন করবে সরকার

নাসিমঢাকা : রাজধানীর হোসেনি দালান এলাকায় বোমা হামলায় আহতদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বোমা হামলায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বোমা হামলায় আহতদের গুরুত্বের সঙ্গে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান,  তাদের সব ধরনের ব্যয় সরকার বহন করবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আহত ৬৩ জনকে ইতিমধ্যেই চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আগামীকাল রোববার তার অস্ত্রোপচার করা হবে।

দেশকে অস্থিতিশীল করার জন্যই এ বোমা হামলা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে শুক্রবার গভীর রাতে পুরান ঢাকার হোসেনি দালানি এলাকায় বোমা  হামলায় একজন নিহত ও প্রায় একশজন আহত হন ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ