সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে লিটন (২৫) নামে এক অটোরিকশা চালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত লিটন উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর আবাসন প্রকল্পের বাসিন্দা রফিকের ছেলে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকা ইফফাত আজ শনিবার দুপুরে এ রায় দেন। পুলিশ জানায়, সৈয়দপুর আবাসন প্রকল্প এলাকায় গাঁজা সেবনের সময় তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়। রায়ের পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।