সিসি নিউজ: বাবা-মায়ের সাথে অভিমান করে রাকিব নামের পঞ্চম শ্রেনীর এক ছাত্র আত্মহত্যা করেছে। শনিবার বিকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের পশারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাকিব ওই গ্রামের এমদাদুল হকের ছেলে ও স্থনীয় ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র।
দুস্টুমির কারনে বাবা-মা রাকিব কে বকা দিলে সে অভিমান করে শোয়ার ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।