• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

পীরগঞ্জে সাপের ছোবলে ভাই বোনের মৃত্যু

সাপের কামড়ে মৃত্যুপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিষক্ত সাপের ছোবলে একই পরিবারের ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় ওই এলাকায নেমে এসেছে শোকের ছায়া। ওই পরিবারের সদস্যদের আহাজারিতে গাছপালা সহ বাতাশ ভারী হয়ে উঠেছে।
জানাগেছে উপজেলার বড়আলমপুর ইউনিয়নের পাটগ্রাম বিলপাড়া এলাকায় নজরূল ইসলামের শয়ন ঘরে শুক্রবার রাতে বিষক্ত সাপ প্রবেশ করে। ওই ঘরে নজরূল ইসলামের স্কুল পড়ুয়া কন্যা নাজমা খাতুন(১৩) ও শাহারূল ইসলাম (৮) পৃথক পৃথক স্থানে ঘুমায়। এক পর্যায়ে রাত অনুমান ১টার সময় শাহারুল ইসলামকে ওই বিষক্ত সাপ দংশন করে। তার অবস্থার অবনতি ঘটলে মূমর্ষ অবস্থায় তাকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নজরূল ইসলাম তার ছেলে সন্তানের মৃত দহে নিয়ে বাড়িতে গিয়ে আবার তার কন্যা নাজমা খাতুন কে মূমর্ষ অবস্থায় দেখতে পায়। পরে তাকেও পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে  কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত্য বলে ঘোষনা করেন। এঘটনায় ওই এলাকা শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ