• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কলকাতার অভিনেতা পীযূষ আর নেই

Pijush1445744583বিনোদন ডেস্ক : অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়কে আর বাঁচিয়ে রাখা গেল না। পরপারে চলে গেলেন হালের জনপ্রিয় এই অভিনেতা। শনিবার রাত সাড়ে তিনটায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। খবর আনন্দবাজার অনলাইনের।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত চার দিন ধরেই তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। দক্ষিণ কলকাতার যে নার্সিংহোমে তিনি ভর্তি ছিলেন, সেখানকার চিকিৎসকেরা শনিবার সন্ধ্যায়ই জানিয়েছিলেন, ভেন্টিলেশনে থাকা সত্ত্বেও তার শ্বাসকষ্ট হচ্ছিল। রক্তচাপ যথেষ্ট কম ছিল তার। সঙ্গে ছিল ধুম জ্বর। যকৃৎসহ বিভিন্ন অঙ্গ ভালোভাবে কাজ করছিল না। চিকিৎসায় খুব একটা সাড়া মিলছিল না।

নার্সিংহোম সূত্র জানায়, পীযূষের ডান হাত, ডান পা এবং বুকের ডান দিকের পাঁচটি পাঁজর ভেঙে গিয়েছিল। মারাত্মক চোট ছিল মুখের দুই পাশে ও কপালে। প্রচুর রক্তপাত হওয়ায় এবং হাড় ভেঙে অস্থিমজ্জা রক্তে মিশে যাওয়ায় রক্তে সংক্রমণ বাড়ছিল।

দুর্গাপূজার সপ্তমীর সন্ধ্যায় কোনা এক্সপ্রেসওয়ে সড়কে গাড়ি চালিয়ে হাওড়ার দিকে ফিরছিলেন পীযূষ। তার সঙ্গে সামনের আসনেই ছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন। সাঁতরাগাছি সেতুতে একটি লরির সঙ্গে সংঘর্ষে গাড়িটি একেবারে দুমড়ে যায়। মালবিকা দেবীকে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত পীযূষের অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত আর বাঁচিয়ে রাখা যায়নি তাকে।

ভারতীয় বেশ কিছু বাংলা টিভি চ্যানেল বাংলাদেশে দেখা যাওয়ার সুবাদে এ দেশেও এই অভিনেতা হয়ে উঠেছিলেন পরিচিত মুখ। চলতি কয়েকটি সিরিয়ালেও দেখা যাচ্ছিল তাকে। তিনি চলে যাওয়ায় বাংলাদেশি অনেক দর্শকই এই অভিনেতাকে খুব মিস করবেন। তার মৃত্যুতে কলকাতার সংস্কৃতি অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ