সিসি নিউজ: গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সৈয়দপুরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকা থেকে একরাম (৪৬) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। একরাম ওই এলাকার মৃত সাবদুল আলমের পুত্র।
সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সৈয়দপুর সার্কেলের পরিদর্শক জাহিদুল ইসলাম সৈয়দপুর থানার এসআই এম আর সাঈদকে সাথে নিয়ে একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী একরামকে আটক করে । পুলিশ ওই সময় মাদক ব্যবসায়ীর ঘর তল্লাশী করে বিছানার নীচে থাকা ৪০টি হেরোইনের পুড়িয়া উদ্ধার করে।