• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচন কমিশনের ১০ কর্মকর্তার কাছে চাঁদা দাবি

নিকসিসি নিউজ: মোবাইল ফোনে চাঁদা চেয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ কর্মকর্তাকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চাঁদার টাকা না দিলে ওই কর্মকর্তাদের গুলি করার হুমকি দেওয়া হয়।

সোমবার সকালে এ হুমকি দেওয়া হয় বলে কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার উপসচিব আসাদুজ্জামান আরজু জানান।

তিনি বলেন, সকালে ০১৯৯১৭৬০৭১৭ নম্বর থেকে দুজন ফোন করে সচিবালয়ের অতিরিক্ত সচিব মোকলেসুর রহমান, যুগ্ম সচিব, উপসচিব ও সহকারী সচিব পর্যায়ের ১০ কর্মকর্তাকে হুমকি দেয়। দুজনের মধ্যে একজন পেটকাটা বাবু ও অপরজন শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হিসেবে নিজেদের পরিচয় দেয়।

উপসচিব আসাদুজ্জামান আরো জানান, সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে ১০ কর্মকর্তার মোবাইলে ফোন করে চাঁদা দাবি করা হয়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে তিনি জানান।

এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস জানান, এ ধরনের কোন অভিযোগ বা জিডি করতে কেউ এখনও আসেননি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ