ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা দেখা যাচ্ছে। এমসিকিউ পরীক্ষা সম্পন্ন হওয়ার মাত্র নয় ঘণ্টা পর সোমবার এই ফল প্রকাশ করা হয়
‘এ’ ইউনিটে ছাত্রদের জন্য মোট ২৭০টি আসনের বিপরীতে দুই হাজার ৭৩৯ জন এবং ছাত্রীদের জন্য মোট ১৮০টি আসনের বিপরীতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৮২৩ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা দেখতে পারেন নিচের লিংকে- http://www.juniv.edu/admissionresults