• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর বোর্ডে জেএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন

দিনাজপুর শিক্ষা বোর্ডসিসি নিউজ: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১ নভেম্বর থেকে শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এবারে জে.এস.সি পরিক্ষায় ২লাখ ১৭ হাজার ৬৮২ জন অংশ নিচ্ছেন বলে জানা গেছে। গত বারের চেয়ে এবার ১৯ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী বেশি অংশ গ্রহণ করতেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, এবছর ৮টি জেলার ২ লাখ ১৭ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এর মধ্যে ১ লাখ ৫ হাজার ৪০৩ জন ছাত্র ও ১ লাখ ১২ হাজার ২৭৯ জন ছাত্রী। নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিবেন ২ লাখ ৫ হাজার ৯৪৪ জন। অনিয়মিত ১১ হাজার ৭২৮ জন ও মানোন্নয়ন পরীক্ষার্থী ১০ জন। ইতিমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রংপুর বিভাগের ৮টি জেলার ৩ হাজার ১০৮টি স্কুলের ২৪৫টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দিবেন। রংপুর জেলায় ৩৮ হাজার ৬৯৭ জন, গাইবান্ধায় ২৮ হাজার ৮৮৫জন, নীলফামারীতে ২৫ হাজার ৩৮৫ জন, কুড়িগ্রামে ২৪ হাজার ৪২৯ জন, লালমনিরহাটে ১৮ হাজার ৭৪৫, দিনাজপুরে ৪২ হাজার ৩৬৬জন, ঠাকুরগাঁওয়ে ২২ হাজার ৯৬৩জন এবং পঞ্চগড় জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ২১২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ