চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: রবিবার দিনাজপুর চিরিরবন্দর রিপোর্টার্স ক্লাবের রাণীরবন্দর অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ মোঃ লিয়াকত আলী খন্দকার। আলোচনা অংশ নেয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ শহিদুল ইসলাম অধ্যক্ষ ইছামতি ডিগ্রী কলেজ, সহ-সভাপতি আসলাম আলী আঙ্গুর, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আলী আক্তার, কোষাধক্ষ্য প্রদীপ কুমার রায়, সদস্য মোঃ আমিনুল ইসলাম, ডাঃ কামাল হোসেন, মোঃ রাজিব শাহ, নুর ইসলাম শাহ্ প্রমূখ। আলোচনায় রিপোর্টার্স ক্লাবের কার্যক্রম, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কিত বস্তুনিষ্ঠ সংবাদের বিষয়ে আলোচনা করা হয়।