• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে উপজেলা ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ কর্মশালা

কর্মশালাসিসি নিউজ: ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ বিষয়ক এক কর্মশালায় মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভূমি জোনিং প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালায় আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। কর্মশালায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
কর্মশালার শুরুতেই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন জাতীয় ভূমি জোনিং প্রকল্পের এন্ভাইরন্মেন্ট স্পেশালিষ্ট (পরিবেশ বিশেষজ্ঞ) ড. গোলাম মাহবুব সরওয়ার। এ সময় মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত, সৈয়দপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী জাকিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল হিমু, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার ও সৈয়দপুর প্রেস কাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল প্রমূখ।
কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ ৪০জন অংশ নেন।
কর্মশালায় বলা হয়, দেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে ভূমি। ভূমি থেকে খাদ্য, বস্ত্র, বাসস্থান ছাড়াও মানুষের জীবন রক্ষাকারী ওষুধের উপদানগুলো পেয়ে থাকি। অথচ আজ নানা কারণে মূলবান ভূ- সম্পদ মারাত্মকভাবে অবক্ষয় হচ্ছে। দেশের প্রতিনিয়ত মানুষ বাড়ছে, বাড়ছে তাদের জীবন-জীবিকার চাহিদা। আর এ চাহিদা ও প্রয়োজন মেটাতে গিয়ে মানুষ দৈনন্দিন অপরিকল্পিত ও অপরিমিত ব্যবহার করছে ভূমির। বিশেষ করে কৃষি জমির পরিমাণ দিন দিন কমছে। সেই সঙ্গে পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্থ হচ্ছে। সরকার ভূমির অবক্ষয় মোকাবেলায় ভূমি ব্যবহার নীতি- ২০১০ প্রণয়ন করেছে। তারপর ভূমির ক্রমবর্ধমানরোধ ও তার পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার লক্ষে জাতীয় ভূমি জোনিং প্রকল্প হাতে নেয়া হয়েছে।
দেশের উপকূলীয় অঞ্চলের ১৯টি জেলাসহ সমতল ভূমির ২টি জেলায় প্রথম পর্যায়ে ২০০৬ সালে ভূমি জোনিং এর কাজ শুরু হয়। পরবর্তীতে গত ২০১২ সালে জাতীয় ভূমি জোনিং প্রকল্প দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়। দেশের সমতল ভূমির ৪০টি জেলার ৩০১ টি উপজেলায় ভূমি জেনিং কার্যক্রম বাস্তবায়িত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ