• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি নেতা কাইয়ুমের নির্দেশে তাবেলা খুন

কাইয়ুমসিসি নিউজ : বাড্ডা এলাকার প্রাক্তন ওয়ার্ড কমিশনার বিএনপিনেতা আবদুল কাইয়ুমের নির্দেশেই ইতালিয়ান নাগরিক তাবেলা সিজারকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাতে ৭১ টিভিতে অনুষ্ঠিত ‘৭১ জার্নাল’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি এ কথা বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাবেলা সিজার হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে কথিত সেই বড় ভাইয়ের নাম জানা গেছে। মূলত কাইয়ুমের নির্দেশেই তাবেলাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে খোঁজা হচ্ছে।

জানা গেছে, প্রাক্তন ওয়ার্ড কমিশনার আবদুল কাইয়ুম বর্তমানে মালয়েশিয়াতে রয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরপরই কাইয়ুম দেশ ছেড়ে পালিয়ে যান। প্রয়োজনে তাকে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দুপুরের দিকে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, যাদের দিয়ে হত্যা করা হয়েছে, তারা মূলত ভাড়াটে খুনি। টাকার বিনিময়ে তারা হত্যাকাণ্ডে অংশ নেয়। বিদেশি নাগরিক হত্যায় রাজনীতিকরা জড়িত। দুই-একদিনের মধ্যে তাদের নাম প্রকাশ করা হবে।

সোমবার দুপুরে ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ কথিত বড় ভাইকে খুঁজছে। তাকে খুঁজে পাওয়া গেলে ঘটনার মাস্টারমাইনদের গ্রেপ্তার করা সম্ভব হবে। আর হত্যায় ব্যবহৃত পিস্তলটিও উদ্ধারের চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ