• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

ভূতের কবলে স্বস্তিকা!

স্বস্তিকাবিনোদন ডেস্ক: ভূতের ভবিষ্যৎ সিনেমার সেই সুন্দরী ভূত কদলীবালাকে সব্বার মনে আছে। এবার আবার ভূতের গল্পে ফিরছেন স্বস্তিকা। তবে বড় পর্দায় নয়, ছোট পর্দায় ভূতের গল্পে দেখা যাবে  স্বস্তিকা মুখোপাধ্যায়কে। তার সাথে আরও থাকবেন কৌশিক সেন ও। তবে এবারও তিনি খোদ ভূতের ভূমিকায় কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। একটি টেলিফিল্মে ভূতের গল্পে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা ও কৌশিক। প্রাথমিকভাবে ছবিটির নামকরণ হয়েছে ‘ভেংচি’। সেখানে এক সুন্দরী নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে। ছবির পরিচালক কৃশানু গঙ্গোপাধ্যায়। স্বস্তিকা জানান, ‘প্রায় ১১ বছর পর আবার আমি টিভিতে ফিরছি। এই চরিত্রে অভিনয় করতে পেরে আমি ভীষণ খুশি। আর সহ অভিনেতা হিসেবে বাবান দা (কৌশিক) -কে পাওয়া আমার কাছে সৌভাগ্যের। ছবিতে কৌশিক সেন একজন সেরামি আর্টিস্ট আর স্বস্তিকা তার স্ত্রী। তাঁদের দু’জনের মধ্যে সম্পর্ক খুব গভীর নয়। স্ত্রী ব্যবহারে আঘাত পেতে পেতে একটা সময় ওই আর্টিস্ট তার এক ছাত্রীর প্রতি আকৃষ্ট হয়। সেই চরিত্রে থাকছেন অমৃতা মুখোপাধ্যায়। ভূতের গল্পটি কি তা স্পষ্ট না হলেও মোটামুটিভাবে ভূত আসবে প্রতিশোধ নিতেই। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। শান্তিনিকেতনেও শুটিং হয়েছে। ডিসেম্বরে টিভিতে দেখা যাবে ওই টেলিছবিটি। নতুন পরিচালকের সঙ্গে কাজ, টিভিতে ফেরা সব মিলিয়ে বেশ উৎসাহী স্বস্তিকা। এরপর পরিচালক ইন্দ্রনীল ঘোষের ছবিতেও দেখা যাবে স্বস্তিকাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ