সিসি নিউজ: নীলফামারীতে দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্টার সাটানোর সময় আজ বুধবার ভোরে জেলা শহরের ডিসির মোড় নামক স্থান থেকে টহল পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ওই দুই শিবির কর্মী হলেন জেলা সদরের খোকসাবাড়ি ইউনিয়নের সিঙ্গিমারী গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে আব্দুল জলিল (১৮) ও রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ি গ্রামের তৈয়ব আলীর ছেলে আব্দুর রাজ্জাক (২০)।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা প্ররিরোধ মূলক আইনে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা শিবিরে সক্রিয় কর্মী বলে স্বীকার করেছে।