• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির মানববন্ধন

মানববন্ধনসিসি নিউজ: নীলফামারীর ছয়টি উপজেলায় ন্যাস্ত দফতরগুলোর কর্মকর্তাদের বেতন ভাতার বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বার প্রদানের সিদ্ধান্ত বাতিল সহ ৬ দফা দাবিতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা শহরের প্রধান সড়ক চৌরঙ্গী মোড়ে ঘন্টাবাপী মানববন্ধন করেছে। একই সাথে জেলার ৬ উপজেলা পরিষদের সামনে অনুরুপ কর্মসুচী পালন করা হয়।

জেলা শহরের চৌরঙ্গীমোড়ে মানববন্ধন চলাকালিন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস জেলা শাখার আহবায়ক এলজিইডির নির্বাহী প্রকৌশলী হক মাহমুদ, সদস্য সচিব ডাঃ শংকর কুমার সাহা, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ্য প্রফেসর লায়লা আরজুমান্দ বানু, নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল গাফ্ফার, বিএমএর জেলা সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু, জেলা মৎস্য কর্মকর্তা শাহ ইমাম জাফর সাদেক, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ ইদ্রিস, প্রানী সম্পদ কর্মকর্তা শাহ্ জালাল খন্দকার, যুব উন্নয়নের উপ-পরিচালক আব্দুল ফারুক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দীক প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ