• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর বিভাগে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বহালের দাবীতে মানবন্ধণ

Manabbandhan Pic. 28-10-15মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুরে ৬ দফা দাবীতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনে প্রকৌশলী কৃষি ও চিকিৎসক প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার) নন ক্যাডার ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
কৃত্য পেশা ভিত্তিক জন প্রশাসন গড়ে তোলা, বেতন-ভাতা ও অনান্য বিলে ইউএনও’র কর্তৃত্ব বাতিল, বেতন স্কেলের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূর্ণবহাল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষন বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবিতে ২৬টি ক্যাডার, নন ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের ১৬টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হাবিপ্রবির অধ্যাপক ড. কৃষিবিদ মো. সাইফুল হুদা, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা, জেলা প্রাণী  সম্পদ কর্মকর্তা শংকর কুমার বসাক, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. নাদের হোসেন, দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতলুবুর রহমান, দিনাজপুর সরকারী কলেজের শিক্ষক মো. আব্দুল জলিল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কালীপদ রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার) নন ক্যাডার ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এদিকে একই দাবীতে জেলার বিরল, কাহারোল, বোচাগঞ্জ, পার্বতীপুর, বিরামপুর, ফুলবাড়ীসহ ১৩ উপজেলায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে ১৬টি দপ্তরের কর্মকর্তারা।

2কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধুর বাংলায় আমলাতন্ত্রের ঠাই নাই, এই স্লোগানকে সামনে রেখে কাহারোলে ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ৮ম জাতীয় ঘোষিত পে-স্কেলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা শাখা হস্তান্তরিক ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের আয়োজনে ২৮ অক্টোবর উপজেলা পরিষদ চত্বরে কৃত্য পেশা ভিত্তিক জন প্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূর্ণ বহাল, উপজেলা ইউএনও’র কর্তৃত্ব বাতিল, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভুত সকল ধরনের প্রেষন বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবিতে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মসূচী চলাকালীন সময় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি ও সুষ্ঠ ভাবে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলার ১৬টি দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী এই মানব বন্ধন কর্মসূচীতে স্ব¯প্র“ত ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। এ সময় উপস্থিত ছিলেন, বিসিএস সমন্বয় কমিটি (২৬ ক্যাডার) ও নন-ক্যাডার কর্মকর্তাগন ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের উপজেলা শাখার সভাপতি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক উপজেলা প্রকৌশলী মোঃ শামীম আখতার, উপজেলা কৃষি অফিসার মোঃ আখেরুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিমল সরকার, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শামীম আরা নাজমীনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা এ সময় মানব বন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে মানববন্ধন
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: প্রকৃচি বিসিএস ২৬ ক্যাডার,নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির উদ্যোগে উপজেলাকে কার্যকর করতে ইউএনও’র কর্তৃত্ব বাতিল করে জন প্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতায়ন করা,বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনঃ বহাল করা,কৃত্য পেশা ভিত্তিক জন প্রশাসন গড়ে তোলা,আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করা,নিজস্ব ক্যাডার ও ফাংশনাল ক্যাডার সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষন বাতিল করা, সকল ক্যাডার এবং ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান সহ ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে গত রবিবার বেলা ১২ থেকে ১টা পর্যন্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার ক্যাডার,নন-ক্যাডার ও ফাংশনাল কর্মকর্তাগন মানববন্ধন কর্মসুচি পালন করেছেন। উপজেলার কেন্দ্রবৃন্দু থানা রোডস্থ কছিমননেছা বালিকা উচ্চ বিদ্যালয় সামনে প্রায় ঘন্টা ব্যাপি সময় ধরে এ কর্মসুচি পরিচালিত হয়। প্রকৃচি বিসিএস ২৬ ক্যাডার,নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি উপজেলা পশু সম্পাদ কর্মকর্তা মাসুদার রহমানের উপস্থিতিতে অনান্যের  মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র ঘোষ,উপজেলা স্থানিয় সরকার প্রকৌশলী মজিবুর রহমান,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাস,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজার রহমান প্রমূখ। এসময় বক্তাগন স্ব-স্ব দপ্তরের বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরেন এবং আনিত ৬ দফা দাবী বাস্তবায়ন সহ বৈষম্য নিরসন করতে সরকারের প্রতি জোর দাবী জানায়।

ডোমারে মানববন্ধন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ৬ দাফা দাবী নিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় সরকারী কর্মকর্তাদের ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত প্রকৃসি-বিসিএস ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি ডোমারের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন ডোমার-ডিমলার প্রধান সড়কে ঘন্টাব্যাপি এ  মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি ও উপজেলা প্রানী সম্পদ অফিসার কৃষিবীদ ডা. মো: রাশেদুল হক, সাধারন সম্পাদক ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো: জাফর ইকবাল, সহ-সম্পাদক ও উপজেলা হিসাব রক্ষন অফিসার মো: আব্দুল খালেক প্রমূখ।
বক্তরা কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুণঃবহাল, উপজেলা ইউএনও’র কতৃত্ব বাতিল, আন্তঃক্যাডার বৈশম্য নিরোশন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহিভূত সকল ধরনের পেষন বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদন্নোতির সুযোগ প্রদানের দাবী জানান। দাবী আদায় না হলে আগামী ৫ নভেম্বর প্রতিবাদ সমাবেশসহ আরা কঠোর কর্মসুচি পালন করা হবে বলে ঘোষনা দেন বক্তরা।

photo-chilmari-28-10-15চিলমারীতে মানববন্ধন
চিলমারী প্রতিনিধি: স্থানীয় সরকার শক্তিশালী করার নামে উপজেলা পরিষদের ন্যাস্ত দপ্তর সমূহের কর্মকান্ডে ইউএনও এর অন্যান্য হস্তক্ষেপের কালো আদেশ বাতিলের দাবীতে বুধবার কুড়িগ্রামের চিলমারীতে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে প্রকৃচি, ২৬ ক্যাডার, উপজেলা পরিষদে ন্যাস্ত দপ্তর সমূহ সমন্বয় পরিষদের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রকৃচি, ২৬ ক্যাডার, উপজেলা পরিষদে ন্যাস্ত দপ্তর সমূহ সমন্বয় পরিষদের আহব্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সামছুদ্দিন মিঞা তার বক্তব্যে অবিলম্বে টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল করতে হবে, মন্ত্রণালয়ে সহকারী সচিব থেকে সচিব/ সিনিয়র সচিব পর্যন্ত সকল পর্যায়ে সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে কৃত্য পেশাভিত্তিক জন প্রশাসন গড়ে তুলতে হবে, উপজেলাকে কার্যকর করতে ইউএনও কর্তৃত্ব বাতিলসহ ৬ দফা দাবী উল্লেখ করেন। এ ছাড়াও বিভিন্ন দাবী তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পঃ পঃ কর্মকর্মা শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম রব্বানী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সখিনা খাতুন প্রমুখ।

ফুলবাড়ীতে মানববন্ধন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৬টি দপ্তরের বেতন-ভাতাদি উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে প্রদানের সিদ্ধান্তের ৪দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান । গতকাল বুধবার দুপুর বারোটায় উপজেলা পরিষদ চত্তরে সিভিল সার্ভিসের ২৬তম ক্যাডার ও ননক্যাডার এবং ফাংশনাল সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতাদি নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরের প্রতিবাদে এক মাননবন্ধন  অনুষ্ঠিত হয় । মানববন্ধনে অংশ নেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ ক্যাডার ও ননক্যাডার এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় বক্তব্য রাখেন ফুলবাড়ী স্বাস্থ্য কেন্দ্রের পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বেগম রেবেকা আইরিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, প্রাথমিক শিক্ষা অফিসার মোছা ঃ হাসিনা ভুঁইয়া, উপজেলা পুষ্টিবিদ মোঃ আজিজুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সাত্তার, ফুলবাড়ী থানা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ আবুল হাসান আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম , সুজাপুর সরকারী প্রাথমিক মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। বক্তারা বলেন আমাদের ৪দফা দাবী সমুহ ১। কর্মকর্তা, কর্মচারীগণের বেতন-ভাতাদি উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর প্রদানের সিদ্ধান্ত বাতিল করতে হবে, ২। বাতিলকৃত সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুর্ণবহাল করতে হবে, ৩। ভাইস চেয়ারম্যানগণের সম্মানী ভাতাদি বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর প্রক্রিয়া বাতিল করতে হবে , ৪। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের শীর্ষ পদে স্ব স্ব ক্যাডারের কর্মকর্তার পদায়ন নিশ্চিত করতে হবে । উল্লেখ্য যে, গত ২১ শে অক্টোবর প্রধানমন্ত্রী বরাবর তারা স্মারকলিপি প্রদান করেছেন। মানববন্ধন অনুষ্ঠানে ১৬টি দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন । এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ