বরিশাল : বরিশাল শের-এ-বাংলা মেডিক্যাল কলেজে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ও কেন্দ্রীয় যুবলীগ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ সংঘর্ষে দুই গ্রুপের চারজনের মতো আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে ক্যাম্পাসে দুই গ্রুপ এখনো মুখোমুখী অবস্থায় আছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ বাধার আশঙ্কা রয়েছে।
এদিকে সংঘর্ষের পর কলেজে উপাধাক্ষ্য ডা. সৈয়দ মাকসুদুল হকের সভাপতিত্বে জরুরি একাডেমিক কাউন্সিলের সভা চলছে। সভার একটি সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে তিনটি ছাত্র হোস্টেল খালি করার নির্দেশ জারি করা হতে পারে। পাশাপাশি কলেজও অনির্দিষ্টকলের জন্য বন্ধ ঘোষণা করা হতে পারে।