• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিএনপি-জাপার সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

a 01ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে সহস্রাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বুধবার বিকালে উপজেলার নাউতারা গালর্স স্কুল এন্ড কলেজের আয়োজনে নীলফামারী ১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার কে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ওই সব নেতাকর্মীরা আঃলীগে যোগদান করেন। এদের মধ্যে  ডিমলা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আবুজার রহমান, উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের  জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবদলের নির্বাহী সদস্য আসাদুল হক আসাদ, নাউতারা ইউপির ৫ নম্বর ওয়াডের সদস্য ও ইউনিয়ন বিএনপির সদস্য সফিউল ইসলাম ও  নাউতারা গালর্স স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল ইসলাম সহ তাদের নেতৃত্বে দুই হাজার কর্মী  রয়েছে বলে জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী ১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার তার বক্তব্যে বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  ব্যাপক উন্নয়নের ধারায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। আর বিএনপি জামায়াত দেশ ধ্বংস করতে চক্রান্ত করে নাশকতা চালাচ্ছে। তাই বিএনপি ও জাতীয় পাটি ছেড়ে আঃলীগের পতাকাতলে যোগদানে এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে গনজোয়ার সৃষ্টি হয়েছে। অনেকে বিএনপি ও জাতীয় পাটি ছেড়ে আঃ লীগে যোগদানের জন্য লাইন দিয়েছেন। ধাপে ধাপে সকল কে আঃ লীগের সদস্য করা হবে।
উক্ত অনুষ্ঠানে এলাকার প্রায় ২০ হাজার নারী পুরুষের সমাগম ঘটে। নাউতারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ভুইয়া, নাউতারা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম লেলিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ফেরদৌস পারভেজ, উত্তম কুমার রায়, নাউতারা গালর্স স্কুল এন্ড কলেজের সভাপতি কামরুল ইসলাম, অধ্যক্ষ আহসান হাবীব চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ