ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বাসচাপায় কৃষক বাবুল ইসলাম (৫৫) নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার পাঙ্গামুটুকপুর ইউনিয়নের মনিহারিপাড়া গ্রামে ডিমলা-ডোমার সড়কে ওই কৃষক আহত হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কৃষক ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
পাঙ্গামুটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, বাড়ির পাশে ওই সড়ক পার হওয়ার সময় ডিমলা থেকে নীলফামারীগামী ভাই ভাই এন্টার প্রাইজ নামের একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনাটি নিশ্চিত করেন।