• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএসএফের হাতে ২৮ বাংলাদেশি আটক

bsfঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বেতনা সীমান্ত থেকে ২৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। বুধবার ১২১ বিএসএফ ব্যাটালিয়নের কাদেরগঞ্জ ক্যাম্পের জওয়ানরা তাদেরকে আটক করে। আটককৃতরা ভারতের পাঞ্জাব প্রদেশে ইটভাটায় কাজের জন্য সীমান্ত পার হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেতনা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রবিউল ইসলাম ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের।

স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের পাঞ্জাব প্রদেশে ইটভাটায় শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে বুধবার ভোরে ওই ২৮ জন সীমান্ত অতিক্রম করেন। এ সময় ভারতের উত্তর দিনাজপুর রাসাকুয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে  বিএসএফ তাদের আটক করে থানায় সোপর্দ করে। আটক ব্যক্তিদের মধ্যে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের রহিমউদ্দীন, একরা, মসিউর, আজারুল, মামুন, আব্বাস, ন্যাংড়া, কালু, রাসেল, বিপ্লব, জসিম ও সাদ্দামের নাম জানা গেছে।

দিনাজপুর-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখতার ইকবাল জানান, বুধবার ভোরে ২৮ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। পতাকা বৈঠকের আগেই আটককৃতদের পুলিশে সোপর্দ করেছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ