চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে নির্মাণাধীন একটি বাড়ির পায়খানার সেফটিক ট্যাংকিতে পড়ে বাবা-ছেলেসহ চার নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে জীবননগর উপজেলার বৈদ্যনাথপুরে এ ঘটনা ঘটে।নীচে নেমে তারা অসুস্থতার কথা বললে ওপরে থাকা অপর দুই নির্মাণ শ্রমিক সুজনের বাবা আবুল হাশেম ও জুয়েল নীচে নামে। তারাও অসুস্থ হয়ে সেফটিক ট্যাংকির ভিতরে আটকে পড়ে।
এ সময় এলাকাবাসী সেফটিক ট্যাংকি ভেঙে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতরা হলেন- বৈদ্যনাথপুর গ্রামের নওশের আলী মণ্ডলের ছেলে জালাল উদ্দিন (৩০), আলমডাঙ্গা উপজেলা সদরের মৃত মুনসুর আলীর ছেলে আবুল হাশেম (৪৮) ও তার ছেলে সুজন (৩০) এবং গঙ্গাদাসপুরের জামাত আলীর ছেলে জুয়েল (৩০)।
চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই এলাকাবাসী সেফটিক ট্যাংকি ভেঙ্গে তাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।